কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পরোয়ানাভুক্ত যুদ্ধাপরাধী পালিয়ে ছিলেন ছদ্মবেশে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

মানবতাবিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গতকাল বুধবার উত্তরার আহালিয়ার মাস্টার গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে বেড়াতেন আবুল খায়ের। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নোয়াখালী এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. আবুল খায়েরসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সশস্ত্র রাজাকার ও পাকিস্তানি আর্মি নিয়ে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় বুদ্ধিজীবী ড. রমেশ চন্দ্র সেন ও ৭ জন মুক্তিযোদ্ধাসহ মোট ১০ জন ব্যক্তিকে হত্যা করে সে। এরই প্রেক্ষিতে ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রুজু হয়। ২০২১ সালের ৫ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে সে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X