কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৩ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘জাবিতে প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটে’

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি : সংগৃহীত
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি : সংগৃহীত

মাদক ব্যবসার অবাধ সুযোগ দিতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হরহামেশাই ঘটছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিষয়ে বিস্তারিত জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণের ঘটনার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়াতে পারে না। এ ঘটনার মূল হোতা বহিরাগত মামুন মাদক কারবারের জন্য প্রায়ই বিশ্ববিদ্যালয় হলে অবস্থান করত। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় জাবির মীর মোশাররফ হোসেন হলের সিসি টিভির ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলছেন কয়েকজন শিক্ষার্থী। কিছুটা উদ্বিগ্ন দেখা যাচ্ছে ভুক্তভোগী নারীকে। ঠিক ১৫ মিনিট পরেই হলের বাইরের আরেকটি সিসি টিভির ফুটেজে দেখা যায় ভুক্তভোগীর স্বামীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ধস্তাধস্তি করছে অভিযুক্তরা।

র‍্যাব জানায়, বিশ্ববিদ্যালয়ের কাছে দীর্ঘদিন ধরে একই ফ্ল্যাটে ভুক্তভোগীর সঙ্গে বসবাস করতো মূল হোতা মামুন। এরই মাধ্যমে ভুক্তভোগী নারীর স্বামী জাহিদের সঙ্গে মাদক বিক্রির সখ্যতা গড়ে ওঠে মামুনের। ধর্ষণ মামলার এক নম্বর আসামি ও সাবেক ছাত্রলীগ নেতা মুস্তাফিজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভেতরে মাদক কারবারিসহ নানা অনৈতিক কাজে লিপ্ত থাকতো চক্রের মূল হোতা। শুধু এই ঘটনা নয়, ক্যাম্পাসের ভেতরে নির্জন এলাকায় প্রায়ই ধর্ষণসহ নির্যাতনের ঘটনা ঘটলেও লোক লজ্জার ভয়ে অনেকেই অভিযোগ করেন না ।

সারা দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে তৎপরতা বাড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল বুধবার রাতে রাজধানীর ফার্মগেট ও নওগাঁ থেকে ধর্ষণের ঘটনার মূল হোতা মামুনুর রশিদ মামুন ও সহায়তাকারী মুরাদকে গ্রেপ্তার করে র‍্যাব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১০

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১১

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১২

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৩

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৪

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৬

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৭

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৮

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৯

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

২০
X