কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগে রেলওয়েকর্মী গ্রেপ্তার

সাথী আক্তার। ছবি : কালবেলা
সাথী আক্তার। ছবি : কালবেলা

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে সাথী আক্তার (৩৩) নামে রেল কাউন্টারের এক বুকিং কর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গত মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশের ঢাকা জেলার একটি দল অভিযান চালিয়ে কালোবাজারির অভিযোগে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের বুকিং সহকারী সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়।

সাথী নিজের আইডি দিয়ে টিকিট কেটে কালোবাজারে বিক্রি করতেন উল্লেখ করে এসপি আনোয়ার আরও বলেন, গ্রেপ্তার সাথী প্রতিদিন স্টেশনে ডিউটিতে আসার নিজের বুকিং আইডি দিয়ে বিভিন্ন তারিখের নানা গন্তব্যের ট্রেনের টিকিট কাটতেন। এরপর ডিউটি শেষে কেটে রাখা টিকিটগুলো কৌশলে লুকিয়ে স্টেশন ত্যাগ করতেন। পরবর্তীকালে টিকিটগুলো তার চক্রের কালোবাজারিদের কাছে সুবিধাজনক স্থানে গিয়ে হস্তান্তর করে বিনিময়ে লভ্যাংশের টাকা বুঝে নিতেন।

রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এই কাজে সাথী নিজের টাকা ইনভেস্ট করতেন। এ ছাড়া টিকিট কালোবাজারি ও দালালদের সরবরাহকৃত সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন। লেনদেনের গোপনীয়তা রক্ষায় দালালদের সঙ্গে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে যোগাযোগ করতেন। গভীর রাতে বিমানবন্দর এলাকায় টিকিট ও অর্থের লেনদেন করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেপ্তার এই রেলওয়ে কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১০

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১১

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১২

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৩

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৪

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৫

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৬

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৭

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৮

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৯

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

২০
X