বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

খেলনা পিস্তল দিয়ে ছিনতাই

খেলনা পিস্তলসহ ছিনতাইকারী শাহজাদা রায়হান রুবেল। ছবি : সংগৃহীত
খেলনা পিস্তলসহ ছিনতাইকারী শাহজাদা রায়হান রুবেল। ছবি : সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে যুবককে খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগে শাহজাদা রায়হান রুবেল (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকার একটি হোটেলের অন্ধকার গলি থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

রুবেলের বাড়ি পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর গ্রামে। তিনি দক্ষিণখানের কসাইবাড়ি বটতলা এলাকায় ভাড়া থাকতেন।

কসাইবাড়ি এলাকার বাসিন্দারা জানান বলেন, মাজেদুল বাশার সুজন নামে এক ব্যক্তি শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলেন। পথে অন্ধকার গলিতে একজন লোক তাকে পিস্তল ঠেকিয়ে এক হাজার টাকা দাবি করে। সুজনের স্ত্রী টাকা ফেরত দেওয়ার জন্য রুবেলের কাছে কাকুতি-মিনতি করে। কারণ তাদের কাছে গ্রামে যাওয়ার কোনো টাকা ছিল না। পরে স্থানীয়রা রুবেলকে আটক করে পুলিশে দেয়। পুলিশ দেখতে পায় রায়হান রুবেলের কাছে থাকা পিস্তলটি খেলনা।

ভুক্তভোগী মাজেদুলের বাড়ি কুমিল্লায়। তিনি একজন আতর ব্যবসায়ী। ঢাকায় এসেছিলেন শ্বশুরবাড়ি বেড়াতে। বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে করে কুমিল্লা যাওয়ার কথা ছিল তার। কিন্তু রেলস্টেশনে যাওয়ার পথেই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মাজেদুল গণমাধ্যমকে জানান, কসাইবাড়ি আমির হোটেলের সামনে থেকে একজন লোক আমাকে অন্ধকার গলিতে নিয়ে যায়। সেখানে হঠাৎ করে পিস্তল ঠেকিয়ে ধরে বলে—যা আছে, সব দিয়ে দে। আমি তখন পিস্তল দেখে নার্ভাস হয়ে যাই। পরে সঙ্গে থাকা এক হাজার টাকা দিয়ে দেই। টাকার জন্য আমার বউ তার পা ধরেছে। কিন্তু টাকা ফেরত দেয়নি। পরে আশপাশের লোকজন তাকে ধরে এপিবিএন-এ নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগে শাহজাদা রায়হান রুবেল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক হাজার টাকা জব্দ করা হয়েছে।’

ওসি বলেন, ‘এ ঘটনায় দস্যুতার অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী নাজমা বাদী হয়ে একটি মামলা করেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১০

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১১

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১২

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৩

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৪

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৫

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৭

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৮

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৯

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

২০
X