কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১২ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘এক ইঞ্চি জমিও কেউ অবৈধভাবে দখল করতে পারবে না’

মতিঝিল মিডল সার্কুলার রোড কাঁচাবাজারের দোকানগুলোর বরাদ্দপ্রাপ্তদের মাঝে চাবি হস্তান্তর করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
মতিঝিল মিডল সার্কুলার রোড কাঁচাবাজারের দোকানগুলোর বরাদ্দপ্রাপ্তদের মাঝে চাবি হস্তান্তর করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মতিঝিল মিডল সার্কুলার রোড কাঁচাবাজারের দোকানগুলোর বরাদ্দপ্রাপ্তদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৫৭ জন বরাদ্দপ্রাপ্তের মাঝে চাবি হস্তান্তর করা হয়।

মেয়র তাপস বলেন, এই দোকানগুলো ১৯৯৭ সালে মেয়র মোহাম্মদ হানিফের আমলে বরাদ্দ দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় প্রকৃত বরাদ্দপ্রাপ্তরা সেসব দোকান বুঝে পায়নি। ২ যুগেরও বেশি সময় ধরে অনেক দোকান অবৈধ দখলদাররা ভোগ করে আসছিল। কিন্তু আমরা থাকতে সিটি করপোরেশনের এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না। তাই আজ প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের সেসব দোকান বুঝিয়ে দেওয়া হচ্ছে।

প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের দোকান বুঝিয়ে দিতে সব প্রতিকূলতা অতিক্রমের আশা ব্যক্ত করে শেখ তাপস বলেন, যারা প্রকৃত বরাদ্দপ্রাপ্ত তারাই সেখানে সঠিকভাবে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবে। তারা আমাদের অংশীজন, হকদার। তাই তাদের বরাদ্দ বুঝিয়ে দিতে কোনো ধরনের প্রতিকূলতা আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা সব প্রতিকূলতা অতিক্রম করব, ইনশাআল্লাহ।

করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১০

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১১

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১২

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৩

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৪

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৫

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৬

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৭

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

২০
X