মো. মাজহারুল পারভেজ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ

ছবি : প্রতীকী
ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ

ধর্ষণে ১২ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৪৫)। তিনি দুই সন্তানের জনক। ঘটনাটি ঘটেছে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চড়পাড়া গ্রামে।

সম্প্রতি আদালতের নির্দেশে ডিবি পুলিশ চাঁদাবাজির মামলা তদন্ত করতে গেলে বের হয়ে আসে এ চাঞ্চল্যকর ঘটনা।

এলাকাবাসী জানায়, ১২ বছরের ওই কিশোরী মায়ের সঙ্গেই থাকে। সম্প্রতি কিশোরীকে বাড়িতে রেখে মা কাজে গেলে একই এলাকার মোহাম্মদ আলী ওই কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। এরপর ভুক্তভোগীর মা বিচারের জন্য স্থানীয় মেম্বার সাইদুল ইসলাম মিয়ার কাছে যান। সাইদুল ইসলাম বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য মোহাম্মদ আলীর কাছে টাকা দাবি করে বলে অভিযোগ ওঠে। পরে মোহাম্মদ আলী তার শাশুড়ি নিয়াশা বেগমকে (৬৫) বাদী করে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

এ বিষয়ে এসআই ফজলে মাসুদ জানান, মামলার আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, বাদীর মেয়ের জামাই মোহাম্মদ আলী চড়পাড়ায় এক কিশোরীকে পরপর দুই দিন ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে আমি তাকে লোক মারফত খবর পাঠাই দেখা করার জন্য। সে আমার কাছে আসলে তার কাছে এ ঘটনা সম্পর্কে জানতে চাই। কিশোরী জানায়, মোহাম্মদ আলী তার এ সর্বনাশ করেছে। তবে, মোহাম্মদ আলী পুরো বিষয় অস্বীকার করেন। সে তার শাশুড়িকে দিয়ে আমাকেসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা রুজু করে। অন্য আসামিরা হলো- একই এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে শরীফ মিয়া ও হাছেন মিয়ার ছেলে মোশারফ মিয়া।

চালাকচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম মুক্তা বলেন, বিষয়টি শুনে তিনি মেয়ে ও মেয়ের মাকে থানায় পাঠিয়েছিলেন। পরে থানা পুলিশ উল্টো তাদেরই দেন দরবার করে মীমাংসা করে দেওয়ার অনুরোধ জানান। এর বেশিকিছু তিনি জানেন না।

মনোহরদী থানার পরিদর্শক আবুল কাশেম ভূঞা বলেন, এ বিষয়ে মেম্বার চেয়ারম্যানের সালিশ দরবার করার কোনো এখতিয়ার নেই। এমনকি থানায় এ ধরনের অভিযোগ নিয়ে কেউ আসেনি। যদি আসত তাহলে অবশ্যই মামলা নিয়ে নিতাম। এমন বিষয় চেয়ারম্যানকে মীমাংসা করে দেওয়ার কথা বলার প্রশ্নই আসে না। যদি এখনো তারা থানায় আসে তাহলে অবশ্যই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১০

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১১

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১২

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৩

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৪

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৫

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৬

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৭

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৮

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৯

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X