কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার তারিখ ঘোষণা

ভর্তি পরীক্ষা। ফাইল ফটো
ভর্তি পরীক্ষা। ফাইল ফটো

আগামী ৯ ও ১০ আগস্ট ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোয় বিশেষ চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

জিএসটি ভর্তি ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে হবে ৮ আগস্ট দুপুর ১২টা থেকে ৯ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। এরপর মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি ১০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য ভর্তি ফি জমা দেওয়াসহ যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। পরবর্তীতে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ (চলতি বছর) নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে তথ্য পাঠানোর জন্য নির্ধারিত ছকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণদের সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে বলা হয়েছে।

মাউশির তথ্যমতে, প্রতি বছর এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মোট ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে রাজস্ব খাতভুক্ত বৃত্তি দিয়ে থাকে সরকার। এর মধ্যে এক হাজার ১২৫ শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জন সাধারণ বৃত্তি পেয়ে থাকেন।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৮২৫ টাকা এবং বছরে এককালীন এক হাজার ৮০০ টাকা করে পেয়ে থাকেন। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক ৩৭৫ টাকা ও এককালীন ৭৫০ টাকা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X