কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১০:০৮ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চলতি বছর এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দিতে তথ্য চেয়েছে মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ (চলতি বছর) নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে তথ্য পাঠানোর জন্য নির্ধারিত ছকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণদের সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে বলা হয়েছে।

মাউশির তথ্যমতে, প্রতি বছর এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মোট ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে রাজস্ব খাতভুক্ত বৃত্তি দিয়ে থাকে সরকার। এরমধ্যে এক হাজার ১২৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জন সাধারণ বৃত্তি পেয়ে থাকেন।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৮২৫ টাকা এবং বছরে এককালীন এক হাজার ৮০০ টাকা করে পেয়ে থাকেন। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক ৩৭৫ টাকা ও এককালীন ৭৫০ টাকা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X