কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

ফলাফল দেখছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
ফলাফল দেখছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তির ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। এ জন্য আবেদনকারী শিক্ষার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। একই সঙ্গে আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজে স্থান পেয়েছেন, তাদের অবশ্যই নির্ধারিত নিশ্চায়ন ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। এজন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া আছে।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন গ্রহণ করা হয় ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। এ সময় আবেদন করেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ শিক্ষার্থী। ভর্তি কমিটির সদস্যরা জানিয়েছেন, দেশের সব কলেজ ও মাদ্রাসায় কেন্দ্রীয়ভাবে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আলাদাভাবে পরিচালিত হয়।

এর আগে, গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই ফলাফলে মোট ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ তিন হাজার ৪২৬ পরীক্ষার্থী পাস করেন। পরে ফল পুনর্নিরীক্ষণে আরও ৪ হাজার ৭৯২ জন উত্তীর্ণ হন। সব মিলিয়ে এবার মোট ১৩ লাখ ৮ হাজার ২১৮ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X