জবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জবি ‘বি’ ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সরস্বতী পূজার কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৭ নভেম্বর) উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইউনিট-বি কলা ও আইন অনুষদ পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ইউনিট-বি-এর পরীক্ষা ২৩ জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির (২০২৫-২৬) ১৬ নভেম্বর সভার সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষার তারিখ ও সময় নিম্নরূপভাবে পুনর্নির্ধারণ করা হলো। তবে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এর আগে, ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা ১৩ ডিসেম্বর (শনিবার) বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা; এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা ২৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা; সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা; ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা; বি-ইউনিট (কলা ও আইন অনুষদ) ২৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X