মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে জবিতে শোক, নির্বাচন স্থগিতসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। তার স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের শোক কর্মসূচি ও পূর্বনির্ধারিত ছাত্র সংসদ নির্বাচন স্থগিতসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে; ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে; সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মরহুমার জানাজায় শরিক হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ পরিবহন বা বাসের ব্যবস্থা করা হয়েছে; ১ জানুয়ারি ২০২৬ সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে প্রশাসনিক দপ্তরগুলো যথারীতি খোলা থাকবে; ২ জানুয়ারি শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে তার বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর একটি বৃহৎ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছে বিশ্ববিদ্যালয় পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X