ববি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। মঙ্গলবার (৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে প্রায় দুই হাজার গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তত্ত্বাবধায়নে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে প্রয়োজন পরিকল্পিত বৃক্ষরোপণ। নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে অনেক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তাই, এ সকল কর্মকাণ্ড পরিচালনার সময় যাতে করে বৃক্ষনিধন করার প্রযোজন না পরে সে জন্য আমাদের পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করে বিশ্ব দরবারে তুলে ধরা। এসময় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. শফিউল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, প্রক্টর ড. আব্দুল কাইউম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. ইসরাত জাহান এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু হলের সাবেক প্রভোস্ট আরিফ হোসেন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকরা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি তদারকিতে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

কারাগারে আত্মহত্যা করেছেন ‘উদ্ভাবক’ মিজান : পুলিশ

নির্বাচন বানচালের জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে : সমমনা জোট

খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : মাসুদুজ্জামান

শিল্প সরোবরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণিল আয়োজন

নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের

হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্তের দাবি জুলকারনাইনের

ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন তাসনিম জারা

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

১০

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

১১

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

১২

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

১৩

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

১৫

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১৬

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

১৭

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১৮

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

২০
X