ববি প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১২:২৯ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০২:২৩ এএম
অনলাইন সংস্করণ

ববি ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

ববি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ঘাতক বাসচালক জামিল হোসেন। ছবি : কালবেলা
ববি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ঘাতক বাসচালক জামিল হোসেন। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জামিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টায় চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাসের ধাক্কায় নিহত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁঞা জানান, আমরা চালককে গ্রেপ্তার করেছি। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদান করা হবে।

এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটিতে আগুন দেন এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় বিচারের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও ও মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামক বাস‌টি কুয়াকাটা থে‌কে ঢাকা যা‌চ্ছিল। ভোলা রোডের পুলিশবক্সের সামনে বাসটি ধাক্কা দেয় ওই ছাত্রীকে। বাসের ধাক্কায় শিক্ষার্থী রাস্তার মাঝে ছিটকে পড়েন। পরে আবার তার শরীরের একাংশের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যায় বাসচালক। পরে আহত মাইশাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই হাসপাতালে যাই। দোষীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X