চবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনে হুঁশিয়ারি চবি শিক্ষার্থীদের

চবির শহীদ মিনারে পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন। ছবি : কালবেলা
চবির শহীদ মিনারে পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পোষ্য কোটা ২৪ ঘণ্টার মধ্যে বাতিল না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় আমরণ অনশন পালন করার ঘোষণা দেন তারা।

কর্মসূচি পালন করার সময় শিক্ষার্থীরা ‘পোষ্য কোটার ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘তরুয়া-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে’ এসব স্লোগান দেন। জানা যায়, পোষ্য কোটা বাতিলের জন্য বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন চবির শিক্ষার্থীরা। সোমবার (০৬ জানুয়ারি) শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় পোষ্য কোটা ৩ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করে প্রশাসন। কিন্তু শিক্ষার্থীরা পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানাচ্ছেন। পাশাপাশি জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেফিন বলেন, ‘শিক্ষকদের সন্তানদের মেধা কম থাকলে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পারে। জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কোটা থাকাই অযৌক্তিক। এরপরও পোষ্য কোটা পুনর্বহাল রাখা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি।’ আইন বিভাগের শিক্ষার্থী শাহাদাত হাসান সুপ্ত বলেন, ‘এতদিন হয়ে গেছে কিন্তু আমাদের প্রশাসন এখনো কোনো হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি। তাদের কী একটুও মায়া হয় না! তারা পোষ্য কোটাও বাতিল করেনি। এ কোটা আসলে কার দরকার! শিক্ষকদের নাকি রাজমিস্ত্রীর সন্তানের! পোষ্য কোটা একটি প্রহসনের নাম।’ উল্লেখ্য, সোমবার চবির শহীদ হৃদয় তরুয়া হত্যায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সাজ্জাদ হোসেনকে প্রশাসনের মাধ্যমে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X