বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিভ্রান্তিমূলক তথ্য প্রচারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে শোকজ

মো. হান্নান হোসেন। ছবি : কালবেলা
মো. হান্নান হোসেন। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। উচ্চ আদালত কর্তৃক মীমাংসিত টেন্ডার প্রক্রিয়ার দুর্নীতি বিষয় নিয়ে পুনরায় বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. হান্নান হোসেনকে এ শোকজ করা হয়।

শনিবার (০৩ জানুয়ারি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক নোটিশ হতে এ তথ্য জানা যায়।

এতে শোকজের বিষয়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব আগামী সাত কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নোটিশে বলা হয়, যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের লিফট ক্রয় সংক্রান্ত টেন্ডার নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য সংবলিত একটি পোস্টার ঝুলতে দেখা যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে পোস্টারটি মো. হান্নান হোসেন স্থাপন করেছে।

নোটিশে আরও বলা হয়, উক্ত টেন্ডার প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি হয়নি মর্মে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তদন্ত সম্পন্ন করে উচ্চ আদালতে প্রতিবেদন দাখিল করেছে। যার প্রেক্ষিতে আদালত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে রিট পিটিশনটি খারিজ করে দেন। আদালতের মাধ্যমে মীমাংসিত ও খারিজকৃত বিষয়ে পুনরায় মিথ্যা তথ্য প্রচার করা একদিকে যেমন আদালত অবমাননার শামিল, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস।

মো. হান্নান হোসেনের এ কর্মকাণ্ডে যবিপ্রবির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য রুলস অ্যান্ড রেগুলেশনের ১১ এবং ১৫ (ক) নং ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি আদালত অবমাননা করিনি। আদালতকে সম্মান ও শ্রদ্ধা করি। আমি কোথাও বলিনি আদালতের রায় আমি মানি না। আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছি ব্যানারের মাধ্যমে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দুর্নীতিগ্রস্ত প্রশাসন আমাকে বহিষ্কার করতে পারলে অবাধে দুর্নীতি, নিয়োগবাণিজ্য করার সুযোগ পাবে, সেজন্যই এ নোটিশ।

নোটিশে ভিসি মিথ্যা উল্লেখ করেছে। আমি ব্যানার ঝুলিয়ে ভিসিকে জানিয়েছি খুলে ফেলার পর। দুর্নীতিতে বাধা দেওয়া, আওয়ামী লীগের পক্ষে কাজ করছে বলে তার বিরুদ্ধে কথা বলার জন্য ব্যক্তিগত আক্রোশ থেকে আমার লেখালেখি বন্ধ করা, মুক্ত চিন্তা করার অধিকার ক্ষুণ্ন করছে বলে আমি মনে করি। সাংবাদিকরা এর আগে ও এইটা নিয়ে নিউজ করেছে, তাহলে তার জন্য কি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে না?

১৫ কিলোওয়াটের মোটর দেওয়ার কথা বলে ১১ দশমিক ৮ কিলোওয়াটের মোটর দিয়েছে। ১১ কিলোওয়াটের মোটর দেওয়ার কথা বলে ৮ দশমিক ৫ কিলোওয়াটের মোটর দিয়েছে। তা হলে আপনারাই বলুন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X