কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাম্য হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৮

শাহরিয়ার আলম সাম্য। ছবি : সংগৃহীত
শাহরিয়ার আলম সাম্য। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়ে।

ডিএমপি সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে হত্যার ঘটনায় নিহত সাম্যের ভাই এস এ এম শরীফুল আলম বাদী হয়ে মামলা করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। মামলার এজাহার এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য থেকে জানা যায়, নিহত সাম্য, বায়েজিদ ও রাফি তিন বন্ধু মিলে সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরীণ সড়ক হয়ে মুক্তমঞ্চের সামনে দিয়ে কালীমন্দিরের গেট দিয়ে ভেতর থেকে মোটরসাইকেলে বাইরে বের হচ্ছিলেন। এ সময় মুক্তমঞ্চের উত্তর পাশে বহিরাগত একটি বাইকের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। এ ঘটনার জেরে বাগ্‌বিতণ্ডায় জড়ায় দুপক্ষ। অপর পক্ষে যোগ দেয় আরও তিনটি বাইকসহ প্রায় ১০ জনের একটি গ্রুপ। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ঢাবির এই তিন শিক্ষার্থীর ওপর উপর্যুপরি হামলা চালায় বহিরাগতরা। পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ফলে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন সাম্য। তাৎক্ষণিক তাকে অন্য বন্ধুরা হাসপাতালে নিলে রাত ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X