মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে ঢাবিতে বিশেষ নিরাপত্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল অফিস ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (০৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর প্রতিনিধিদের এক যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে (শাহবাগ, নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বর, উদয়ন এবং অফিসার টাওয়ার) প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সাথে প্রতিটি পয়েন্টে দুজন করে অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে আগামী ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট বন্ধ থাকবে।

এছাড়াও, সেনাবাহিনীর সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হবে। সেনা সদর দপ্তরের সামরিক অপারেশন অধিদপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বেশ নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যেই ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ ও ভবঘুরে উচ্ছেদসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় ঈদের ছুটিতেও বেশ কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ঢাবি ক্যাম্পাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X