মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০২:৪৬ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘গণরুম-গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘গণরুম-গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও’- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ১০০৭ নম্বর রুমের দেওয়ালে রয়েছে এমনই এক আবেগঘন বার্তা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই লেখাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৈরি করা গণরুম-গেস্টরুমের অপসংস্কৃতি ও ভয়াবহতা নিয়ে নবীন শিক্ষার্থীদের সদা জাগ্রত রাখতে এই আবেগঘন বার্তাটি লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সগির ইবনে ইসমাঈল।

এ বিষয়ে জানতে চাইলে ইসমাইল কালবেলাকে বলেন, আমরা যখন ক্যাম্পাসে আসি তখন ছাত্রলীগের গণরুম-গেস্টরুমের ভয়াবহতা প্রত্যক্ষ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে যাতে গণরুম ও গেস্টরুমের অপসংস্কৃতি আর ফিরে না আসে সে জন্য এই লেখার মাধ্যমে আমি নবীন শিক্ষার্থীদের সতর্ক করেছি।

তিনি বলেন, আমি আশা করি ঢাবির নবীন শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসে এসেই গণরুম-গেস্টরুমমুক্ত যে সুন্দর ক্যাম্পাস পেয়েছে, তারা ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় এমনই একটা সুন্দর ক্যাম্পাস পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাবে।

এ বিষয়ে কথা হয় মুহসীন হলের ১০০৭ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী সাইমুনের সঙ্গে। তিনি বলেন, আমরা রুমে আসার পরপরই এই লেখাটি দেখতে পেয়েছি। এটি আমাদের গণরুমের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়। পরবর্তী প্রজন্মকে গণরুম-গেস্টরুম মুক্ত নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য আমরাও দায়বদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X