কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউলাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে ইউল্যাবের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে ইউল্যাবের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’, ‘শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!’- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৈবেদ্য’ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’তে বিষয় ও ভাবের এমন মিল যদিও বিরল কিন্তু সে দ্যোতনাই যেন উচ্চকিত হলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত কবিগুরুর ১৬৪তম ও বিদ্রোহী কবির ১২৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে।

গত ২৬ জুন বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও নবীন বরণ (সামার-২০২৫)’। বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এই আয়োজনে ছিল প্রবন্ধ প্রতিযোগিতা, রবীন্দ্র-নজরুল সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং নৃত্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক ও গবেষক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তার মূল্যবান আলোচনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আয়োজিত প্রতিযোগিতাগুলোর চূড়ান্ত পর্ব। এতে শিক্ষার্থীরা রবীন্দ্র-নজরুলের সৃষ্টিকর্মের প্রতি তাদের ভালোবাসা ও প্রতিভা প্রদর্শন করে। বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের বই ও সনদ প্রদান করা হয়।

এই সফল আয়োজন ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফল। এছাড়াও, কমিউনিকেশন, আইটি ও অ্যাডমিন বিভাগ, ইউল্যাব কালচার ক্লাব, ফটোগ্রাফি ক্লাব শাটারবাগস এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা এই অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X