কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ। ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসিফ নামের আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে আরও এক শিক্ষার্থী।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এক যুবকের মরদেহ ভেসে আসে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের বড় ভাই সেখানে এসে লাশটি শনাক্ত করেন। নিখোঁজ শিক্ষার্থীর ভাই নিশ্চিত করেছেন, এটি আসিফ আহমেদেরই মরদেহ।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) সকালে সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে ঘুরতে গিয়ে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী। কিছুক্ষণ পর একজনের মরদেহ উদ্ধার করা হলেও দুজন নিখোঁজ ছিলেন দুজন।

মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন—ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে কে এম সাদমান রহমান। আসিফ আহমেদ ও অরিত্র হাসানের বাড়ি বগুড়ায়। তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন আবাসিক হলের শিক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X