নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা নোবিপ্রবি শিক্ষার্থীদের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থী বাসে করে চট্টগ্রাম থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১২ জুলাই) রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হাজীপুর এলাকার আল বারাকা হাসপাতাল সংলগ্ন কাজী অফিসের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ১৯তম ব্যাচের ছাত্র—অনিমেষ দেব নাথ, সৌমেন বড়ুয়া ও কাজী মো. সাউদুজ্জামান।

ভুক্তভোগী অনিমেষ দেব নাথ বলেন, আমরা বাঁধন প্লাজা পরিবহনের বাসে করে চট্টগ্রাম থেকে ফিরছিলাম। চৌমুহনী পৌঁছানোর পর হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের ওপর চড়াও হয়। আমাকে হত্যার উদ্দেশে গলা চেপে ধরার চেষ্টা করে এবং অন্যরা এলোপাতাড়ি মারধর শুরু করে।

তিনি জানান, হামলায় তার এবং অপর দুই শিক্ষার্থীর শরীরে জখম হয়। দুর্বৃত্তরা তার পকেট থেকে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি ও ভিডিও ডিলিট করে। বাস থেকে নামার পর প্রতিবাদ করতে গেলে নোবিপ্রবির পরিচয় শুনে স্থানীয়রা আরও আগ্রাসী আচরণ করেন।

‘তারা হুমকি দিয়ে বলেন, মামলা করলে মেরে ফেলে লাশ গুম করে ফেলবে’- অভিযোগ অনিমেষের।

ঘটনার পর অনিমেষ বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় নোবিপ্রবির শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোববার (১৩ জুলাই) ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। একইসঙ্গে চৌমুহনীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X