কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

বিইউবিটির ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সেশনে অতিথিরা। ছবি : সংগৃহীত
বিইউবিটির ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সেশনে অতিথিরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়টির আর ইউ ওকে কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এ সেশনের মূল উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সহানুভূতিশীল ও সহায়ক পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মুক্ত সংলাপের সুযোগ সৃষ্টি করা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি আইইউবিএটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান। তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব, করণীয় ও আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, মানসিক সুস্থতা রক্ষা শুধু ব্যক্তিগত নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক ও সামষ্টিক দায়িত্ব। সবার অংশগ্রহণে একটি সহানুভূতিশীল সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, বিইউবিটি সবসময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সামগ্রিক মঙ্গল ও সুস্থতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া জীবনে ভালোবাসার গুরুত্ব যে অপরিমেয় তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

আয়োজনে সমাপনী বক্তব্য প্রদান করেন মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শক আরাফাত আজাদ আভা। তিনি বলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে স্বতঃস্ফূর্ত আলোচনা এবং সহানুভূতির পরিবেশ তৈরি করাই আমাদের সামগ্রিক সুস্থতার মূল চাবিকাঠি।

সেশনে বিইউবিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মানসিক সুস্থতা নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তুলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

১০

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১২

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৩

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৪

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৫

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৬

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৭

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৮

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৯

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০
X