কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শহীদদের শেষ নিঃশ্বাসে আমরা বেঁচে আছি : ফারুক ওয়াসিফ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়ালি এক অনুষ্ঠানে বক্তব্য দেন ফারুক ওয়াসিফ। ছবি : কালবেলা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়ালি এক অনুষ্ঠানে বক্তব্য দেন ফারুক ওয়াসিফ। ছবি : কালবেলা

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও বিশিষ্ট লেখক ফারুক ওয়াসিফ বলেছেন, শহীদদের শেষ নিঃশ্বাসে আমরা বেঁচে আছি। তাদের শেষ নিঃশ্বাস এই বাতাসে মিশে আছে, সেই নিঃশ্বাস আমরা গ্রহণ করি।

শুক্রবার (৮ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে ‘রক্তিম জুলাই’ সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ফারুক ওয়াসিফ বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা ও সাংবাদিকরা এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জুলাইয়ে সংবাদ সংগ্রহে গিয়ে রাষ্ট্রের সবচেয়ে বড় বাহিনীর কাছেও বাধার সম্মুখীন হয়েছেন সাংবাদিকরা। এ আন্দোলন হঠাৎ করে আসেনি, এটা শহীদদের আত্মত্যাগের ফল।’

তিনি আরও বলেন, ‘পৃথিবী ঘুরে আবারও জুলাই এসেছে। কিন্তু যারা নেতৃত্ব দিয়েছিল, তারা এখন অর্থাভাবে সাংস্কৃতিক সংগঠন গড়তে পারছে না। এর ফলে তারা হেরে যাচ্ছে, জুলাই হেরে যাচ্ছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘জুলাই আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব আমাদের আশা জাগিয়েছে। সাংবাদিকদের উচিত সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করা।’

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান বলেন, ‘মূলধারার সাংবাদিকরা ব্যর্থ হলেও ক্যাম্পাস সাংবাদিকরা জনগণের ভাষা হয়েছেন। গত ১৬ বছরের ফ্যাসিবাদী দখলের কারণে ছাত্ররা তাদের কথা বলতে পারেনি। ক্যাম্পাস সাংবাদিকরাই এখন সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরছেন।’

সভাপতির বক্তব্যে কুবিসাসের সভাপতি সাঈদ হাসান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকরা মৃত্যু ঝুঁকি নিয়েই সংবাদ সংগ্রহ করেছেন। কুমিল্লার আন্দোলনের গতিপথ পাল্টে দেয় নারী শিক্ষার্থীদের সাহসী অংশগ্রহণ। সেই সময়ে বন্ধুবান্ধবকে রক্ষা করতে অনেকেই নিজের জীবনের পরোয়া করেননি। ১৮ জুলাইয়ের পর শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাময়িকীটি ২০২৪ সালের জুলাইয়ে কুমিল্লায় সংঘটিত ছাত্র-জনতার গণজাগরণ, রাষ্ট্রীয় নিপীড়ন এবং সাংবাদিকদের চোখে দেখা ঘটনাবলি নিয়ে তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X