রাজশাহী ব্যুরো ও রাবি সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাবি ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি 

প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন রাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন রাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে এক নারী শিক্ষার্থীকে ব্যক্তিগত কক্ষে ডেকে যৌন হয়রানি ও অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তি এবং স্থায়ী বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৭ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা এ কর্মসূচি পালন করেন।

গত ৪ আগস্ট বিভাগে অভিযুক্ত শিক্ষকের ব্যক্তিগত কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর ন্যায়বিচার চেয়ে ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। এ বিষয়ে তদন্ত করতে বিভাগের শিক্ষকদের নিয়ে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি কাজ করছে বলে জানিয়েছেন বিভাগের সভাপতি।

অভিযুক্ত শিক্ষক ড. প্রভাস কুমার কর্মকার। তিনি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক। ভুক্তভোগী নারী শিক্ষার্থী একই বিভাগের মাস্টার্সের ছাত্রী।

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী সালমান সাব্বির বলেন, অধ্যাপক প্রভাস কুমার ভুক্তভোগী ছাত্রীকে তার চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন। মূলত ক্লাসের উপস্থিতির (অ্যাটেনডেন্স) শতাংশ জানতে ওই শিক্ষার্থী শিক্ষকের চেম্বারে যায়। তখন শিক্ষক তাকে অন্যদিন ফোন দিয়ে আসতে বলেন। পরবর্তীতে সে গেলে সাজেশনের কথা বলে পরীক্ষার প্রশ্ন দেন এবং ছবি তুলতে নিষেধ করে শুধু খাতায় লিখতে বলেন। এরপর শিক্ষক তার শরীরের বিভিন্ন স্থানে অশোভনভাবে স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন। এ ঘটনার পর থেকে শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিতে হয়েছে। মেয়ের এই অবস্থা দেখে পরিবারও মারাত্মকভাবে ভেঙে পড়েছে।

অন্য এক শিক্ষার্থী তানজিনা খান বলেন, এখানে শুধু একজন ভুক্তভোগী নয়, এর আগে ভুক্তভোগী ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকতে পারে। আমরা চাই স্থায়ী সমাধান। এই শিক্ষকের স্থায়ী বহিষ্কার চাই। যেহেতু তদন্ত কমিটির মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে, দ্রুত পদক্ষেপ না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক প্রভাস কুমার কর্মকারকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অভিযোগের বিষয়ে বিভাগ থেকে তদন্তের জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। আজ সেই রিপোর্ট আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছি। যাচাই-বাছাই করে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১০

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১১

চলন্ত মাইক্রোবাসে আগুন

১২

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৩

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৪

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৫

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৬

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৭

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৮

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৯

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

২০
X