মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষককে স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটালেন সাবেক শিক্ষার্থী

রুকনাই উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
রুকনাই উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

জামালপুরের মেলান্দহ উপজেলার ১নং দুরমুট ইউনিয়নের রুকনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সেলিমকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে এক সাবেক শিক্ষার্থী।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের গেটে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই সাবেক শিক্ষার্থীর নাম রবিন। তিনি রুকনাই দক্ষিণ পাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুল আলম জানান, হঠাৎ করেই রবিন আক্রমণ করে। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে বিদ্যালয়ের কক্ষে বেঁধে রাখে এবং পুলিশে সোপর্দ করে।

অভিযুক্ত রবিন জানায়, পূর্ব শত্রুতা নয়। সেলিম মাস্টার আওয়ামী লীগের দোসর। তাই তাকে আক্রমণ করেছি।

ঘটনার বিষয়ে গোলাম মোস্তফা সেলিম বলেন, ঘটনা সত্য। রবিন আমার ছাত্র। কেন আক্রমণ করেছে, জানি না। তবে আমার কোনো অভিযোগ নেই।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম কালবেলাকে জানান, রবিনকে আটক করে স্বীকারোক্তির ভিত্তিতে ৫৪ ধারায় জেল হাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে নিয়মিত মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X