বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

ডাকসু নির্বাচনে বামপন্থি তিন ছাত্র সংগঠন যৌথভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ছবি : কালবেলা 
ডাকসু নির্বাচনে বামপন্থি তিন ছাত্র সংগঠন যৌথভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ছবি : কালবেলা 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থি তিন ছাত্র সংগঠন যৌথভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল উন্মোচন করা হয়। এতে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে ১৫ সদস্যের নাম ঘোষণা করা হলেও পরবর্তীতে আরও নাম যুক্ত করা হবে। প্যানেলের নাম রাখা হয়েছে ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’, যা মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক বলে উল্লেখ করেন আয়োজকরা।

ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাঈম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস পদে লড়বেন অদিতি ইসলাম। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আয়োজকরা বলেন, এই প্যানেল গণতান্ত্রিক মূল্যবোধ, ছাত্র অধিকার এবং মুক্ত ক্যাম্পাস আন্দোলনের প্রতিফলন ঘটাবে। তারা আশাবাদী, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্যানেল বিকল্প নেতৃত্ব গড়ে তুলবে।

ডাকসু নির্বাচন ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন ইতোমধ্যেই প্রার্থীদের তালিকা ঘোষণা শুরু করেছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে জমে উঠছে রাজনৈতিক উচ্ছ্বাস ও আলোচনার পরিবেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X