বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর এ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ নির্বাচনের তপশিল ঘোষণা করেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তপশিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ সেপ্টেম্বর (সোমবার)। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ও চূড়ান্ত ভোটার তালিকা ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।

এ ছাড়া মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর (বুধবার)।

মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হবে ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর (রোববার)।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর (বুধবার)। তাছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে চাকসুতে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় চাকসু নির্বাচনের মুখ দেখেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X