কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিবিরের লিখিত অভিযোগ

ঢাবি শিবিরের লিখিত অভিযোগ দায়ের। ছবি : সংগৃহীত
ঢাবি শিবিরের লিখিত অভিযোগ দায়ের। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১’-এর এক নারী প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে ছাত্রদল ও বামপন্থি সংগঠনগুলোর পক্ষ থেকে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছে ঢাবি ছাত্রশিবির। তারা অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে।

ছাত্রশিবিরের দাবি, এটি একটি মিথ্যা প্রোপাগান্ডা। অভিযুক্ত শিক্ষার্থী শিবিরের কেউ নয়। তার সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসেও বিষয়টি খোলাসা করেছেন অভিযুক্ত শিক্ষার্থী। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও জানিয়েছেন লাইভে।

ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদ জানান, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হবে। এরপর এ বিষয়ে সোমবার রাতে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, যিনি এই অপরাধ করেছেন, তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ঘটনার পরপরই প্রশাসনকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্য এবং বাজে ভাষা ব্যবহারের সংস্কৃতির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট শিবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমরা এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য প্রক্টর বরাবর অভিযোগপত্র জমা দেব। সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X