মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ভোট চাইতে গিয়ে

ধরা পড়ে ঢাকা কলেজের ছাত্র বললেন, ‘আমি রোকেয়া হলে থাকি’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে ভোট চাইতে এসে নিজেকে মেয়েদের ছাত্রাবাস রোকেয়া হলের আবাসিক ছাত্র বলে পরিচয় দিলেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী। এজিএস প্রার্থী মহিউদ্দিন রনির জেরার মুখে পড়ে তিনি এই পরিচয় দেন। রনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মহিউদ্দিন রনি তার ফেসবুকে ‘ডাকসুর প্রচারণা চালাচ্ছে ছাত্রদলের রোকেয়া হলের এক ভাই’ শিরোনামে ভিডিওটি প্রকাশ করেন। মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্য পদপ্রার্থী হাসিবুর রহমান সাকিবের পক্ষে লিফলেট বিতরণ করে ভোট চাচ্ছিলেন মনিরুজ্জমান নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী। এ সময় তিনি মহিউদ্দিন রনিকে লিফলেট দিয়ে ভোট চাইলে রনি তার পরিচয় জানতে চান। রনির জেরার মুখে ঢাকা কলেজের ওই শিক্ষার্থী নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের আবাসিক ছাত্র বলে পরিচয় দেন। যদিও রোকেয়া হল মেয়েদের বলে জানানোর পর সেই ছেলে নিজেকে ঢাকা কলেজের ছাত্র বলে স্বীকার করেন। এ সময় ঢাকা কলেজের ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

একই পেজে ‘ডাকসু নির্বাচনে বহিরাগত এনে প্রচারণা চালাচ্ছে ছাত্রদল’ শিরোনামে দেওয়া আরও একটি ভিডিওতে দেখা যায়, কার্জন হল এলাকায় ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্য পদপ্রার্থী নিত্যনন্দ পালের পক্ষে ভোট চাইতে আসা এক শিক্ষার্থীকে মহিউদ্দিন রনি ঢাকা কলেজের ছাত্র কিনা জিজ্ঞেস করতেই তিনি স্বীকার করে নেন।

ভিডিওতে মহিউদ্দিন রনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে ঢাকা কলেজের ছাত্র এসে ভোট চাওয়া আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ছাত্রদলের ভাইয়েরা যেটা করছেন এটা অন্যায়। এর আগেও কয়েকজনকে দেখেছি, এটা দেখলাম, আরও কয়েকজনকে দেখা যাচ্ছে। আজকে আপনারা প্রচারণা চালাতে বহিরাগত নিয়ে আসছেন, ভোটের দিন দেখা যাবে বহিরাগত এনে বিশাল লাইন দিয়ে রাখবেন। এমনও তো হতে পারে আপনারা আওয়ামী লীগের মতো ভোট পিটাবেন। এটা আসলে একটা ঘৃণিত কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X