মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাস নেওয়াটা আমার কাছে শ্বাস নেওয়ার মতো : মাভাবিপ্রবি উপাচার্য 

মাভাবিপ্রবি উপাচার্য ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। ছবি : সংগৃহীত
মাভাবিপ্রবি উপাচার্য ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। ছবি : সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ প্রশাসনিক ব্যস্ততার মাঝেও নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান করছেন। উপাচার্যের দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন।

দীর্ঘদিনের শিক্ষাদান অভ্যাস তিনি এখনো ধরে রেখেছেন। বর্তমানে ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের তিনি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগে ‘ইনট্রোডাকশন টু বায়োটেকনোলজি’ কোর্সটি পড়াচ্ছেন।

এ বিষয়ে ড. আখন্দ বলেন, জাপান ও বাংলাদেশ মিলিয়ে প্রায় ৩২ বছর গবেষণা ও পড়াশোনায় যুক্ত ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া আমি খুব উপভোগ করতাম। এখানে এসে প্রশাসনিক ব্যস্ততার কারণে আমার মনে হলো একটা শ্বাস নেওয়ার পরিবেশ দরকার। তাই আমি নিজ থেকেই বিজিই বিভাগের চেয়ারম্যানকে বলি, আমি একটা ক্লাস নিতে চাই। তারা খুশি হয়েছেন।

তিনি বলেন, ক্লাস নেওয়াটা আমাকে স্পিরিট দেয়, ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারি, পড়াশোনার অভ্যাসটাও বজায় থাকে। পুরো বিষয়টা আমাকে আনন্দ দেয়। ক্লাস নেওয়াটা আমার কাছে শ্বাস নেওয়ার মতো। এতে সারাদিনের কাজে শক্তি পাই। আমি জানি না আমার শিক্ষার্থীরা কতটা উপভোগ করছে, তবে আমি সত্যিই উপভোগ করি।

বিজিই বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসটিই আমরা উপাচার্য স্যারের মাধ্যমেই শুরু করেছি। এটি আমাদের সারাজীবনের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে। স্যার প্রথমেই আমাদের অনুপ্রেরণা দিয়েছিলেন, আমাদের ‘জুনিয়র স্কলার’ বলে সম্বোধন করে। আমরা স্যারের ক্লাস সত্যিই উপভোগ করি। এই কোর্সের মাধ্যমে প্রতিদিনই বায়োটেকনোলজির নতুন নতুন বিষয় ও আন্তর্জাতিক জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি স্যার আমাদের বায়োটেকনোলজি পড়ে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X