কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্মৃতিশক্তি বাড়ানোর ৭ সহজ উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাজের চাপ, ব্যস্ত জীবন বা ঘুম কম হওয়ার কারণে অনেক সময় আমরা ছোটখাটো জিনিস ভুলে যাই। কিন্তু নিয়মিত কিছু অভ্যাস মেনে চললে স্মৃতিশক্তি অনেকটাই মজবুত করা যায়।

আরও পড়ুন : ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদ

আরও পড়ুন : সফল মানুষ অফিস শেষের ১০ মিনিটে যা করেন

চলুন জেনে নিই এমন কিছু সহজ উপায়, যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন।

পর্যাপ্ত ঘুম : রাতের ঘুম কম হলে মস্তিষ্ক ঠিকমত কাজ করতে পারে না। পর্যাপ্ত ঘুম নিতে পারলে আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তি দুই-ই ভালো থাকে। ঘুম না হলে মস্তিষ্কের বার্ধক্য ত্বরান্বিত হতে পারে।

ঘর ঠান্ডা রাখুন : গরমের চেয়ে ঠান্ডা পরিবেশে মনোযোগ এবং স্মৃতি আরও ভালো থাকে। ঘরের তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের বেশি না রাখাই ভালো।

গল্প শেষ থেকে শুরু করুন : কিছু পড়ার বা শোনার সময় শেষ থেকে শুরু করে মনে রাখার চেষ্টা করুন। এটি মস্তিষ্ককে নতুনভাবে চ্যালেঞ্জ দেয় এবং স্মৃতিশক্তি বাড়ায়।

নিয়মিত হাঁটাহাঁটি করুন: হালকা হাঁটা বা জগিং শুধু শরীরের জন্য নয়, মস্তিষ্কের জন্যও খুব উপকারী। সপ্তাহে দুই-তিন দিন অন্তত ২০ মিনিট হাঁটলে বা দৌড়ালে মস্তিষ্ক সতেজ থাকে।

রুটিনের বাইরে বের হোন : একই রুটিন মস্তিষ্ককে অলস করে দেয়। তাই নতুন কিছু শিখুন, নতুন কাজ করুন বা ছোট চ্যালেঞ্জ নিন। এটি মস্তিষ্ককে সক্রিয় রাখে।

পায়ের আঙুলের ম্যাসাজ: প্রতিদিন পাঁচ মিনিট করে পায়ের আঙুলের ম্যাসাজ করুন। আঙুল থেকে মস্তিষ্ক পর্যন্ত রক্ত সঞ্চালন ভালো হয়, যা স্মৃতিশক্তি বাড়ায়।

আরও পড়ুন : ভিটামিনের ট্যাবলেট কখন ও কীভাবে খাবেন

আরও পড়ুন : ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

মস্তিষ্কের খাবার খান : আখরোট, সামুদ্রিক মাছের ওমেগা-৩, পালংশাক, ডার্ক চকলেট, গ্রিন-টি, অলিভ অয়েল এবং অন্যান্য শাকসবজি মস্তিষ্কের জন্য উপকারী। এই খাবারগুলো স্মৃতি শক্তি ও মনোযোগ বাড়ায়।

সূত্র : হেল্থ শটস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X