চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কর্ণফুলী টানেলে ট্রাফিক ডাইভারশন, যা জানাল সেতু কর্তৃপক্ষ

কর্ণফুলী টানেল। ছবি : কালবেলা
কর্ণফুলী টানেল। ছবি : কালবেলা

কর্ণফুলী টানেলের ট্রাফিক ডাইভারশনের কথা জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মেইনটেন্যান্স কাজের সময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ (পাঁচ) থেকে সর্বোচ্চ ১০ (দশ) মিনিট টানেলের উভয়মুখে যাত্রীদের অপেক্ষা করতে হতে পারে। কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজে নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছে সেতু কর্তৃপক্ষ।

এর আগে গত ২৩ জুলাই চার দিন মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারশন কাজ করেছিল সেতু কর্তৃপক্ষ। তখন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ, বিশেষ করে জেট ফ্যান পরিষ্কার/রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিং কাজের জন্য ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত নির্ধারিতভাবে ডাইভারশন চালু ছিল। এ সময় পতেঙ্গা থেকে আনোয়ারামুখী টিউব দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে বিকল্প হিসেবে আনোয়ারা থেকে পতেঙ্গামুখী টিউব দিয়ে নিয়ন্ত্রিতভাবে উভয়মুখী যান চলাচল করেছিল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X