মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কুবির দ্বিতীয় সমাবর্তন ৭ ডিসেম্বর

কুবির দ্বিতীয় সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে যোগ দেবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা
কুবির দ্বিতীয় সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে যোগ দেবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

রোববার (০৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।

সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে যোগ দেবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ২৭ জানুয়ারি। সে সমাবর্তনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তবে ফার্মেসি বিভাগে স্নাতক সম্পন্ন করতে পাঁচ বছর সময় লাগায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওই বিভাগের শিক্ষার্থীরা এ সমাবর্তনে থাকছেন না।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আমরা মাত্র অনুমতি পেয়েছি। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা সমাবর্তনে অংশ নেবেন। শিগগিরই একটি কমিটি গঠন করে পূর্ণাঙ্গ ফরম্যাট তৈরি করে জানিয়ে দেওয়া হবে।’

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, ‘২০২০ সালে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন হয়েছিল। এরপর যারা উত্তীর্ণ হয়েছেন, তারা সবাই এবার দ্বিতীয় সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X