কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা ঘিরে রাজধানীর পূর্বাচলের তিনশ ফিট এলাকায় ক্ষতিগ্রস্ত গাছের স্থানে পুনরায় বৃক্ষরোপণ করল বিএনপির কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি শুরু করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত গাছের পরিচর্যা এবং নতুন করে বকুল, ছাতিমসহ একাধিক প্রজাতির প্রায় হাজারখানেক গাছ লাগান।

সংগঠনের নেতারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত গাছগুলোর বিশেষ যত্ন নেওয়া এবং নতুন করে বৃক্ষরোপণ করা এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এতে এই এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের ধারা অব্যাহত রাখতে সহায়ক হবে।

অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার ও সদস্য সচিব মো. শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন অ্যাবের যুগ্ম-আহ্বায়ক প্রফেসর মো. আবুল বাশার, মো. শাহাদাত হোসেন চঞ্চল, ড. শফিকুল ইসলাম, সদস্য ড. জামশেদ আলমসহ কৃষিবিদ নেতারা।

অ্যাবের সদস্যরা সরাসরি গাছ পরিচর্যায় অংশ নেন এবং নতুন গাছ রোপণ করেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর লন্ডন থেকে দেশে ফিরলে গত ২৫ ডিসেম্বর তারেক রহমানকে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তিনশ ফিটে সংবর্ধনা দেওয়া হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১০

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১১

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১২

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৪

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৫

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৬

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৯

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

২০
X