আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

হাতি মারার ফাঁদে কিশোরের মৃত্যু

নিহত কিশোর মোহাম্মদ জাহেদ। ছবি : সংগৃহীত
নিহত কিশোর মোহাম্মদ জাহেদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় হাতি মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ জাহেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের খানবাড়ি ফকিরখিল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. জাবেদ স্থানীয় আবদুল হাফেজের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেয়াং পাহাড়ে অবস্থানরত তিনটি হাতি প্রতিদিন রাতে আশপাশে হানা দিয়ে মাঠের ধান, সবজি খেত, ফসল ও গাছের চারার ব্যাপক ক্ষতি করেছে। হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন নিজেদের কৃষি খামার ও বাড়িঘরের আশপাশে তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতেন। সোমবার বিকালে মোহাম্মদ জাহেদ বৈরাগ ফকিরখিল বিলে কাজ করতে গেলে হাতি মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকারে লোকজন গিয়ে তাকে উদ্ধার করতে গেলে তার চাচাতো ভাই আমির খান (২৪) ও প্রতিবেশী গোল বাহার বেগম (৪০) গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাবেদকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, হাতির জন্য দেওয়া বিদ্যুতের ফাঁদে একজন মারা যাওয়ার তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X