পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

দুই ভাইয়ের বিরোধে রাস্তা বন্ধ, ভোগান্তিতে ৫০ পরিবার

এভাবেই বাঁশ দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছে আব্দুল মালেক। ছবি : কালবেলা
এভাবেই বাঁশ দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছে আব্দুল মালেক। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন আবদুল মালেক নামে এক ব্যক্তি। এর ফলে গত পাঁচ দিন ধরে অন্তত ৫০টি পরিবারের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালুক ইসাদ ডোবারপাড়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টারের বাড়িসংলগ্ন এলাকায়।

স্থানীয়রা জানান, উপজেলার দুধিয়াবাড়ি ঈদগাহ মাঠ থেকে সেলিম মিয়ার বাড়ির পাকা রাস্তা হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টারের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করতেন। ওই রাস্তাটি দীর্ঘদিনের চলাচলের পথ হলেও আব্দুল মালেক ও তার ভাই সবুজ মিয়ার মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে জমি মাপজোখ করে ভাগ করে দেওয়ার পর গত বৃহস্পতিবার হঠাৎ আব্দুল মালেক বাঁশ দিয়ে রাস্তাটি আটকে দেন। এতে উভয়পাশে বসবাসরত ৫০টিরও বেশি পরিবারের চলাচল বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষসহ হাজী মমতাজ নওহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক মহির উদ্দিন বলেন, শিক্ষিত মানুষ হয়েও আব্দুল মালেক অমানবিক কাজ করেছেন। জনগণের চলাচলের রাস্তা বন্ধ করা কোনোভাবেই ন্যায়সংগত নয়।

অভিযুক্ত আব্দুল মালেক অবশ্য রাস্তা বন্ধ করার বিষয়টি স্বীকার করে বলেন, রাস্তার দুই পাশসহ পুরো জায়গাই আমার জমি। তাই আমি বন্ধ করেছি।

এ বিষয়ে পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা বলেন, বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছেন। আমি উভয়পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X