বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

অনাবাসিক শিক্ষার্থীরাই বদলে দেবে ভোটের পরিস্থিতি : হামিম

ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। ছবি : সংগৃহীত
ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। ছবি : সংগৃহীত

অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিই বদলে দেবে ভোটের পরিস্থিতি—এমনটাই মনে করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ভোট প্রদান শেষে এ মন্তব্য করেন তিনি।

অনাবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের উপস্থিতি বদলে দেবে ভোটের পরিস্থিতি। সুতরাং সবাই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসুন।

তিনি বলেন, আপনারা জানেন গত ১৭ বছর, সাড়ে চার কোটির মতো নতুন প্রজন্ম তারা কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যেহেতু তরুণ প্রজন্মের একটি বড় সংখ্যা ভোটারদের প্রতিনিধি ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সুতরাং আজকের যে ভোটাধিকার প্রয়োগ সেটি সব শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় নির্দিষ্ট সময়ের মধ্যে সব শিক্ষার্থীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

ভোট প্রদান সঙ্গে শেখ তানভীর বারী হামিম বলেন, আসলে কেউ বাধ্য করেনি কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার জন্য। একটু সময় লেগেছে, কিন্তু ভোট দিয়েছে। কতক্ষণ সময় লেগেছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ থেকে ১২ মিনিট।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে সামগ্রিক পরিস্থিতি দেখতে গিয়ে ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, দীর্ঘ সময় পরে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হতে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আপনারা আপনাদের বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন। কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X