কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আরাকান আর্মি মাদক বিক্রি করেই বেঁচে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

আরাকান আর্মি মূলত মাদক ব্যবসার ওপর নির্ভর করেই বেঁচে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে দেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করছে, তবে আগের তুলনায় ধরা পড়ার ঘটনাও বেড়েছে। নতুন নতুন ধরনের মাদকও এখন দেশে ছড়িয়ে পড়ছে, যা হোটেলগুলোতেও ব্যবহৃত হচ্ছে।

তিনি স্বীকার করেন, এখনো এসব পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে।

উপদেষ্টা বলেন, আরাকান আর্মির টিকে থাকার মূল উৎসই মাদক ব্যবসা। তাদের প্রধান আয়ের পথ মাদক বিক্রি। বর্তমানে তারা মিয়ানমারের সীমান্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে সম্প্রতি তারা কৃষিকাজে ঝুঁকছে। যদি সেটি স্থায়ী হয়, তবে মাদকের প্রবাহ কিছুটা হলেও কমতে পারে। প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা জব্দ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ইলিশের প্রজনন কম হয়েছে। এটা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করছি।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল (সোমবার) উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। যারা ডাকসুতে ভোট দেন তারা শিক্ষিত সমাজের অংশ। এখানকার প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররাও উচ্চশিক্ষিত। যদিও এটি জাতীয় নির্বাচনের মতো পুরোপুরি এক নয়, তবে এটি একটি মডেল হিসেবে কাজ করছে। আমরা চাই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতিকে একটি সুন্দর জাতীয় নির্বাচন উপহার দিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X