কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ফারইস্টের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাট

ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত 
ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত 

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত দেশের শীর্ষ ইসলামী বিমা প্রতিষ্ঠান ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কোম্পানির সিকিউরিটি ইনচার্জসহ অন্তত তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা অফিস কক্ষ ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু মূল্যবান ইলেকট্রনিক্সসামগ্রী লুট করে নিয়ে যায়।

কোম্পানি কর্তৃপক্ষ জানায়, প্রায় ৬০ থেকে ৭০ জন বহিরাগত সন্ত্রাসী অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং আতঙ্ক সৃষ্টি করে। তাদের নিবৃত করতে গেলে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (লিগ্যাল অ্যান্ড এস্টেট) মো. আজগর আলী ও সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকসহ তিনজন আহত হন। সন্ত্রাসীরা টানা প্রায় তিন ঘণ্টা মুখ্য নির্বাহী কর্মকর্তার কার্যালয় অবরুদ্ধ করে রাখে এবং ভাঙচুর চালায়।

ফারইস্ট কর্তৃপক্ষের অভিযোগ, নজরুল-খালেক বোর্ডের সময়কালীন অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের ইন্ধনেই এ হামলা চালানো হয়েছে।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলা যায় না। অর্থ আত্মসাৎকারীদের ইন্ধনে বহিরাগতরা বহুদিন ধরে প্রধান কার্যালয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। আজকের হামলাও তারই ধারাবাহিকতা।

তিনি আরও জানান, এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অফিসকর্মীরা স্বাভাবিকভাবে কাজে ফিরতে সক্ষম হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X