মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় মা-মেয়ে হত্যা, সন্দেহভাজন কবিরাজ আটক

বাঁ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া আফরিন ও তাহমিনা বেগম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া আফরিন ও তাহমিনা বেগম। ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম- আবদুর রব (৭৩)। তিনি শরীফপুর এলাকার বাসিন্দা এবং কবিরাজি ব্যবসা করেন।

র‍্যাব-১১ জানায়, নিহত তাহমিনা বেগমের মোবাইল ট্র্যাকিং করে শেষ কল পাওয়া গেছে ওই কবিরাজের। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, কালিয়াজুরী এলাকায় মা-মেয়ে হত্যাকাণ্ডটি ক্লুলেস। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিহত তাহমিনা বেগমের সঙ্গে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগের সূত্র ধরে দুপুর ২টার দিকে নাঙ্গলকোটে অভিযান চালিয়ে আব্দুর রবের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক কবিরাজকে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। আশা করছি, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

এর আগে সোমবার ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৫২) ও তার মেয়ে সুমাইয়া আফরিন (২৩)। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X