কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের আগের দিন ‘গুরুতর’ অভিযোগ আনলেন উমামা

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এর আগের দিন সোমবার (৮ সেপ্টেম্বর) ‘গুরুতর’ অভিযোগ করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেছেন, ‘নির্বাচন ঘিরে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ভোটের লাইনে জট সৃষ্টি করে ভোট আটকানো ও প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম আইডি অচল করে দেওয়ার চেষ্টাও চলছে।’

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন ও শিক্ষার্থীদের নিরাপত্তায় নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উমামা ফাতেমা। তিনি বলেন, “মঙ্গলবার আমাদের ভোটাররা যখন কেন্দ্রের মধ্যে থাকবেন, সেই কেন্দ্রে ভোটারদের আইডি কার্ড দেখে ‘সন্দেহভাজন ব্যক্তি’ পাওয়া গেলে তাদের আইডি কার্ড পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ আইডি কার্ড চেকার রাখতে হবে। তাহলে বহিরাগতদের প্রবেশ আমরা আটকাতে পারব।”

আরও পড়ুন : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন পক্ষ থেকে শুনতে পাচ্ছি, ভোট কেন্দ্রের মধ্যে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানাভাবে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে ভোট আটকানো বা বোর্ডকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে, এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে।’

বিশ্ববিদ্যালয়সংলগ্ন নীলক্ষেত এলাকায় ভুয়া আইডি কার্ড তৈরি হচ্ছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান করে দেখার দাবি জানান তিনি। উমামা বলেন, ‘আজকে (সোমবার) সকাল থেকেই ডাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থীদের আইডিতে আক্রমণ করা হচ্ছে। আইডি অচল করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে অন্যান্য প্যানেলের বিভিন্ন প্রার্থীদের আইডিতে আক্রমণ করে অচল করে দেওয়া হয়েছে। আমরা শেষমুহূর্তে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাই, আপনারা সব প্রার্থীদের আইটি সহায়তা প্রদান করুন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১০

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১১

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১২

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৩

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৫

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৬

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৭

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৮

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৯

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

২০
X