কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিনা মজুরিতে নারীর গৃহস্থালি কাজের মূল্য বছরে ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের নারীরা গৃহস্থালি কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের সেবাযত্নের কাজও করে থাকেন। এই কাজের জন্য তারা কোনো মজুরি পান না। তবে এ শ্রমের আর্থিক মূল্য কত হতে পারে, তা প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের হিসাব অনুযায়ী, যদি নারীরা গৃহস্থালি ও সেবাযত্নের কাজের জন্য মজুরি পেতেন, তাহলে এর মোট মূল্য দাঁড়াত ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা। এই হিসাবটি ২০২১ সালের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিবিএস হাউসহোল্ড প্রডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট (এইচপিএসএ) এ তথ্য তুলে ধরেছে। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে এক অনুষ্ঠানও আয়োজন করা হয়।

বিবিএসের হিসাবে দেখা গেছে, নারীর বিনা মজুরির গৃহস্থালির কাজের আর্থিক মূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। অন্যদিকে, সেবাযত্নের কাজের আর্থিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। নারী ও পুরুষ মিলিয়ে সকলের বিনা মজুরির কাজের মোট আর্থিক মূল্য বছরে ৬.৭ ট্রিলিয়ন টাকা বা ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা।

রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, শিশু ও বৃদ্ধের যত্ন নেওয়া, অসুস্থের সেবা- এসব অসংখ্য কাজের ওপরই পরিবার ও সমাজের দৈনন্দিন চলাফেরা নির্ভরশীল। তবু এতদিন এসব কাজ দেশের অর্থনীতির হিসাবের খাতায় লেখা ছিল না। বিবিএসের এই প্রতিবেদনের মাধ্যমে নারীর এই অদৃশ্য শ্রমের অর্থনৈতিক গুরুত্ব পাওয়া গেল।

বিশেষজ্ঞরা মনে করছেন, নারীর অদেখা শ্রমের এই পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয়, বরং নীতি ও বাজেটে লিঙ্গ-সংবেদনশীলতা বাড়ানোর জন্য এক বড় ভিত্তি। বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনায় নারীর অমূল্য অবদানকে দৃশ্যমান করার মাধ্যমে দেশ এক নতুন দিগন্তে প্রবেশ করল।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারীর শ্রম দীর্ঘদিন ধরে অর্থনীতির ছায়ায় ছিল। আজকের এই প্রতিবেদন সেই অমূল্য অবদানকে দৃশ্যমান করল।

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান পরিসংখ্যানবিদ মাহিন্থান জোসেফ মারিয়াসিংহাম ভিডিও বার্তায় এই উদ্যোগকে বাংলাদেশের জন্য একটি ‘অগ্রণী পদক্ষেপ’ বলে অভিহিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X