কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার মারা গেছেন

আরিফিন তুষার। ছবি : সংগৃহীত
আরিফিন তুষার। ছবি : সংগৃহীত

কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

মরহুমের প্রথম জানাজা আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল সদর রোডের টাউন হলের সামনে অনুষ্ঠিত হবে।

বরিশাল প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক খান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফিন তুষার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের বাসিন্দা। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আরিফিন বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও বার বার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।

জানা গেছে, অফিস চলাকালে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুর খবরে বরিশাল সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হতে থাকেন সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা।

সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক কালবেলার প্রকাশক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সম্পাদক সন্তোষ শর্মা ও বিভাগীয় প্রধান (অনলাইন) পলাশ মাহমুদ। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। তার মৃত্যুতে শোকস্তব্ধ দৈনিক কালবেলা পরিবার।

এ ছাড়া আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X