কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের পরিবেশ ভালো : ইউটিএল

ডাকসুর নির্বাচন ঘিরে ইউনিভার্সিটি টিচার্স লিংকের নির্বাচন পর্যবেক্ষক টিম। ছবি : কালবেলা
ডাকসুর নির্বাচন ঘিরে ইউনিভার্সিটি টিচার্স লিংকের নির্বাচন পর্যবেক্ষক টিম। ছবি : কালবেলা

দু-একটা ছোটখাটো বিষয়ে অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো বলে মন্তব্য করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষক টিম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) প্রতিনিধি দল।

তারা বলেন, সবাই অত্যন্ত ধৈর্যসহকারে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে; এটা খুবই আশাব্যঞ্জক। সবার অংশগ্রহণ এই নির্বাচনকে অনেক দিন স্মরণীয় করে রাখবে।

তারা আরও বলেন, কিছু কিছু জায়গায় নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে অনেকে। প্রক্টরিয়াল টিম কয়েকজনকে বের করেও দিচ্ছে। কিছু ক্ষেত্রে পর্যবেক্ষক কার্ডের অপব্যবহার হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখর বলছেন শিক্ষকরা।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে ইউটিএল প্রতিনিধিরা বলেন, দু-একটা ক্ষেত্রে কিছু ব্যত্যয় পাওয়া গেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা রয়েছে। তবে আচরণবিধি লঙ্ঘন বিষয়ে শিক্ষার্থীদের কিছু বোঝার ভুল রয়েছে। যারা প্রার্থী তারা কেন্দ্রে ঢুকতে পারবে। আর ১০০ মিটারের বাইরে ভোটার স্লিপ দিতে পারবে। ১০০ মিটারের ভেতরে হলে তা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন। তবে সবকিছু মিলিয়ে সুন্দর নির্বাচন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১০

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১১

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১২

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৩

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৪

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৫

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৬

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৭

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৮

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৯

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

২০
X