মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

রোকেয়া হলে সাদিকের কাছে হারলেন উমামা ফাতেমা

উমামা ফাতেমা ও সাদিক কায়েম। ছবি : সংগৃহীত
উমামা ফাতেমা ও সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঘোষিত ৮টি ভোটকেন্দ্রের ১৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) মোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। এ ছাড়া শীর্ষ তিন পদেই এগিয়ে আছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।

এদিকে ডাকসু ভোটে রোকেয়া হলে সাদিক কায়েমের কাছে হার মানলেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। তিনি রোকেয়া হলে মোট ভোট পেয়েছেন ৬১৪।

অন্যদিকে, রোকেয়া হলে সর্বোচ্চ ভোট পেয়েছেন ডাকসুর ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম। তিনি মোট ১ হাজার ৪৭২ পেয়েছেন। এ ছাড়া আবিদুল ইসলাম ৫৭৫; শামীম হোসেন ৬৮৪ ভোট পেয়েছেন।

এই হলে ডাকসুর জিএস পদে এস এম ফরহাদ সর্বাধিক ১১২০ ভোট পেয়েছেন। এ ছাড়া আরাফাত চৌধুরী পেয়েছেন ৬৬৪ ভোট, মেঘ মল্লার বসু ৭৮০ ভোট, তানভীর বারী হামীম ৪৪৭ ভোট এবং আবু বাকের মজুমদার পেয়েছেন ২৪১ ভোট।

রাত পৌনে ২টা থেকে বিভিন্ন হলে আলাদাভাবে ফল ঘোষণা শুরু হয়। বুধবার ভোর ৬টার মধ্যে মোট ৮টি ভোটকেন্দ্রের অধীনে থাকা ১৮টি হলের ফল প্রকাশ করা হয়।

যেসব হলে ফল ঘোষণা করা হয়েছে সেগুলো হলো—শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, জসিমউদ্‌দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সূর্য সেন হল এবং কুয়েত মৈত্রী হল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X