কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে জয়ী হওয়ায় ছাত্রশিবিরকে মালয়েশিয়া যুব সংগঠনের অভিনন্দন

মালয়েশিয়ার যুব সংগঠন আংকাতান বেলিয়া ইসলাম মালয়েশিয়া (এবিআইএম)। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার যুব সংগঠন আংকাতান বেলিয়া ইসলাম মালয়েশিয়া (এবিআইএম)। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিজয়ে অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়ার যুব সংগঠন আংকাতান বেলিয়া ইসলাম মালয়েশিয়া (এবিআইএম)। সংগঠনটির প্রেসিডেন্ট আহমাদ ফাহমি মোহাম্মদ সামসুদ্দিন এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান।

এতে বলা হয়েছে, ডাকসু নির্বাচনে ২৮ পদের মধ্যে ২৩ পদেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। যার মধ্যে তিনটি শীর্ষ পদও রয়েছে। মূলত এ ভোটে ছাত্রশিবিরের ওপর শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।

ওই বিবৃতিতে মালেশিয়ার যুবসংগঠন এবিআইএম-এ গত আট মাস আগে ঢাকায় অনুষ্ঠিত ছাত্রশিবিরের আয়োজিত সম্মেলনে যোগদানের বিষয়টি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ২০১০ সালের পর এই সম্মেলনের আয়োজন করেছিল ছাত্রশিবির।

যুবসংগঠনটি জানায়, শিবিরের ওই সম্মেলনে আগামী দিনের নেতৃত্বকে নির্বাচিত করার জন্য আমার এক অসাধারণ পুনর্জাগরণের চেতনা প্রত্যক্ষ করেছি। পাশাপাশি এই সফরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্রমণের সুযোগও পেয়েছিলাম এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি এই অর্জন শুধু একটি নির্বাচনী মাইলফলক নয়, বরং বাংলাদেশের ন্যায়বিচার, মর্যাদা ও যুবশক্তির ক্ষমতায়নের জন্য শিবিরের দীর্ঘদিনের সংগ্রামের অংশ। আমরা প্রার্থনা করি, নবনির্বাচিত এই জোট যেন ছাত্রকল্যাণকে আরও সুদৃঢ়, গণতান্ত্রিক ঐতিহ্যকে সমৃদ্ধ এবং ন্যায় ও মানবতার বৃহত্তর লক্ষ্যে অবদান রাখতে পারে।

এই বিজয় যেন বিশ্বব্যাপী মুসলিম যুব আন্দোলনগুলোর জন্য এক অনুপ্রেরণা হয়ে ওঠে—যাতে তারা মহাসংকটের মুখোমুখি হয়ে প্রজ্ঞা, দৃঢ়তা ও ঐক্যের সঙ্গে অটল থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X