মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এক ইলিশ ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি

২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশ। ছবি : কালবেলা
২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর আলীপুরে এক জেলের জালে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক ইলিশ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি আলীপুর মৎস্য আড়ৎদের মনি ফিসে নিয়ে আসা হয়। পরে ডাকের মাধ্যমে ১ লাখ ৪২ হাজার টাকা মণ দরে প্রতি কেজি ৩ হাজার ৫৫০ টাকা হারে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।

মাছটি নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারীরা পিএম মূসা কিনে নেন। মাছটি গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর বাসায় পাঠানো হবে বলে জানা গেছে।

জেলে মাসুম বিল্লাহ জানান, বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। আলীপুর বাজারে নিয়ে আসার পরে নিলামে ইলিশটি ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছি।

কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী মূসা বলেন, এতবড় মাছ এ বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেছি। গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর ভাইয়ের বাসায় ইলিশটি পাঠাবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন এমন মাছ পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১০

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১১

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১২

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৩

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৪

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৬

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৭

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৮

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৯

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

২০
X