বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ভিসা নীতি সহজ হওয়ায় সুবিধা পাচ্ছে ভারত ও চীনের ক্ষুদ্র ব্যবসায়ীরা

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একটি চিত্র। ছবি : কালবেলা
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একটি চিত্র। ছবি : কালবেলা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া, প্রকৃতির সৌন্দর্য ও পাহাড়ে ঘেরা এ দেশটি ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় অন্যতম। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) নতুন এক রূপে ধরা দিয়েছে।

মাত্র ছয় মাস আগেও কেএলআইএ ব্যস্ততম বিমানবন্দর হিসেবে ৪র্থ স্থানে থাকলেও এখন এটি উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

কেএলআইএ বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগস্ট মাসে ৩ দশমিক ৩২ মিলিয়ন যাত্রী যাতায়াত করে।

চীন থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর আসা পর্যটক লি ঝেন বলেন, ভিসা ছাড়া মালয়েশিয়ায় আসা আমার জন্য অনেক সহজ হয়েছে, এছাড়াও বিমানবন্দরের নামার পরে ইমিগ্রেশন প্রক্রিয়া আগের থেকেও দ্রুত হয়েছে বলে মনে করেন তিনি।

ভারতের ব্যবসায়ী রুদ্র দাস ও রবি শংকর জানান, ব্যবসায়িক কাজে আমরা নিয়মিত মালয়েশিয়ায় যাওয়া আশা করি, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নতুন বিমান ও রুটের সংযুক্ত হয় কানেক্টিভিটি এখন আগে তুলনায় অনেক শক্তিশালী। ফলে ব্যবসায়িক সফরগুলো অনেক সহজ হয়েছে।

এছাড়াও নিয়মিত যাওয়া-আশা করা বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসীরা এয়ারপোর্টের সেবা নিয়ে দারুণ প্রশংসা করেন। মালয়েশিয়া বিমানবন্দরের সেবার মান ও ভিসা নীতি সহজ করায় ট্র্যাভেল এজেন্সির ব্যবসায়িরাও দারুণ খুশি।

উল্লেখ্য, ট্র্যাভেল এজেন্সির পাশাপাশি হোটেল ব্যবসার দারুণ প্রসার ঘটেছে মালয়েশিয়া। যা আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন হোটেল ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

১০

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

১১

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

১২

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

১৩

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

১৪

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

১৫

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

১৬

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

১৭

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১৮

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১৯

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

২০
X