ইসলাম ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নবীজিকে স্বপ্নে দেখার আমল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঘুম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সারাদিনের পরিশ্রম, দৌড়ঝাঁপ আর মানসিক চাপ থেকে মুক্ত হয়ে মানুষ ঘুমের মধ্যে প্রশান্তি খুঁজে পায়। ইসলামে ঘুমকে শুধু শরীরের বিশ্রাম নয়, বরং আল্লাহর এক বিশেষ নেয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ’। (সুরা নাবা : ৯-১০)

মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন তার আত্মা দেহ থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে যায় এবং এক রহস্যময় জগতে প্রবেশ করে। সেখানেই মানুষ স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখে, অনুভব করে, আবার ভুলেও যায়।

তবে প্রতিটি মুমিন হৃদয়ই নবী করিম (সা.)-এর ভালোবাসায় সিক্ত থাকে। তাই তারা স্বপ্নে সাধারণ কিছুর চেয়ে প্রিয় রাসুলকে (সা.) দেখার আকাঙ্ক্ষা বেশি থাকে। কারণ নবীজির (সা.) সঙ্গে স্বপ্নযোগে সাক্ষাৎ মুমিনের জন্য পরম সৌভাগ্যের বিষয়। আর যারা স্বপ্নে নবীজির (সা.) সাক্ষাৎ পান, তারাও বিশেষ মর্যাদার অধিকারী।

স্বপ্নে নবীজিকে (সা.) দেখা মানে সত্যিই নবীজিকে (সা.) দেখা। কেননা শয়তান নবীজির (সা.) আকৃতি ধারণ করতে পারে না। হাদিসে তিনি (সা.) বলেছেন, যে স্বপ্নে আমাকে দেখল সে আমাকেই দেখল। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। (বোখারি : ৬৯৯৪) আরেক হাদিসে এসেছে, যে আমাকে স্বপ্নে দেখল, শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল। আর শয়তান আমার রূপ ধরতে পারে না। (মুসলিম : ২২৬৬) বিশেষজ্ঞ আলেমরা রাসুলকে (সা.) স্বপ্নে দেখার বিশেষ ৩টি আমল বর্ণনা করেছেন—

১. অন্তরে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস ও ভালোবাসা ধারণ করা।

২. সুন্নতের অনুসরণ।

৩. বেশি বেশি দরুদ পাঠ করা। (ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত : ২/২৩৪)

হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আছ (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি আল্লাহর রাসুলকে (সা.) বলতে শুনেছেন, যে আমার ওপর একবার দরুদ পড়বে, বিনিময়ে মহান আল্লাহ তার ওপর দশটি রহমত নাজিল করবেন। (মুসলিম : ১/১৬৬)

আল্লামা শেখ আবদুল হক মুহাদ্দিসে দেহলভি (রহ.) বলেন, জুমার রাতে দুই রাকাত নামাজ আদায় করে প্রতি রাকাতে ১১ বার আয়াতুল কুরছি ও ১১ বার করে সুরা ইখলাছ পাঠ করার পর সালাম ফিরিয়ে নিচের দরুদ শরিফটি ১০০ বার পাঠ করতে হবে। (তরগিবাতুস সাআদাত)

দরুদটি হলো, ‘আল্লাহুম্মা সাল্লিআলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মীয়্যি ওয়া আলা আলিহি ওয়াআসহাবিহি ওয়া সাল্লিম।’

এ ছাড়া জিয়াউল কুলুব কিতাবে উল্লেখ রয়েছে, দুরাকাত নামাজের প্রতি রাকাতে ২৫ বার সুরা এখলাছ ও ১০০০ বার ‘সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মি’ পড়লে রাসুল (সা.)-এর দিদার নসিব হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ধস-জলোচ্ছ্বাসের শঙ্কা নেই, দুয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা

আর্জেন্টিনার জয়ের নায়ককে ‘দেখলে মেরেই ফেলতেন’ স্কালোনি! কিন্তু কেন?

শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

যমুনার তীরে নতুন বন্দর

নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে...

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

১০

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

১১

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

১২

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

১৪

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১৫

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১৬

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১৭

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৮

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৯

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

২০
X