ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ৩ বগি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে ট্রেনের বগি বিচ্ছিন্ন। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে ট্রেনের বগি বিচ্ছিন্ন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং হুক ভেঙে ট্রেনটির পেছনের দিকে ৩টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় আপ লাইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালশহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাকিল জাহান জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির কাপলিং ভেঙে পেছনের দিকে ৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। পরে কারিগরি টিমকে খবর দেওয়া হলে তারা কাপলিং হুক মেরামত শেষে ১টা ৫ মিনিটের দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X